সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে নিজ অস্ত্রের গুলিতে এএসআই নিহত

রায়পুরে নিজ অস্ত্রের গুলিতে এএসআই নিহত

রায়পুরে নিজ অস্ত্রের গুলিতে এএসআই নিহত

রায়পুর: রায়পুরে আবদুল জলিল নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত পৌঁনে ১টার দিকে রায়পুর থানা কার্যালয়ের মূল ফটকের অদূরে রাস্তার পাশের একটি চা দোকানে এ ঘটনা ঘটে।

আবদুল জলিল জেলা পুলিশ লাইনসের আর্মস ব্রাঞ্চে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের হরিভল্লবপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, বিষয়টি তদন্ত না করে এখনই কিছুই বলা যাচ্ছে না।

স্থানীয়রা জানায়, রায়পুর উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশ সদস্য হিসেবে আবদুল জলিলও রায়পুরে যান। পরিস্থিতি শান্ত হলে তিনি রাত পৌঁনে ১টার দিকে রায়পুর থানা কার্যালয়ের মূল ফটকের পার্শ্বে রাস্তার পাশের একটি চা দোকানে তার ব্যবহৃত অস্ত্রটি পাশে রেখে চা খেতে বসেন।

এ সময় অসাবধানতাবশত তার হাতটি অস্ত্রের ট্রিগারে চাপ লাগলে গুলি বেরিয়ে জলিলের বুকের নিচের অংশে বিদ্ধ হয়। পরে তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com