সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে প্রতিবন্ধী তরুণী নিখোঁজ

রায়পুরে প্রতিবন্ধী তরুণী নিখোঁজ

রায়পুরে প্রতিবন্ধী তরুণী নিখোঁজ

রায়পুর প্রতিনিধি: প্রতিবন্ধী তরুণী শারমিন আক্তারের (২০) খোঁজ মেলেনি আজো। নিখোঁজের ২৩ দিন অতিবাহিত হতে চললেও এখনো তার কোনো হদিস না পাওয়ায় হতাশা দেখা দিয়েছে পরিবারের মাঝে। গত ১৭ সেপ্টেম্বর সে লক্ষ্মীপুরের রায়পুর পৌরশহরের কাঞ্চনপুর মুন্সী বাড়ী থেকে নিখোঁজ হয়ে যায়।

তরুণীর পিতা আবুল কালাম শুক্রবার বিকালে জানান, শারমিন আক্তার বাক ও শারীরিক প্রতিবন্ধী। ঘটনার দিন পরিবারের অজান্তে সে বাড়ির বাইরে চলে যায়। ২৩ দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ তারা পাননি। কন্যাকে নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। নিখোঁজের সময় তার পরনে সবুজ রংয়ের সেলোয়ার কামিজ ছিলো। উচ্চতা ৫ ফুট, শ্যাম বর্ণ। তরুণীর সন্ধান পেলে তার পরিবারের ০১৭৮৯০৫৬৫১২, ০১৭১৮০৭৮৪৩৯ নম্বর মোবাইলে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

রায়পুর থানার এসআই আবুল বাশার জানান, তরুণীর পিতা নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেছেন। প্রতিবন্ধী তরুণীকে উদ্ধারে থানাগুলোতে বেতারবার্তা পাঠানো হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com