সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
হত্যাকারীদের গ্রেফতার দাবিতে রায়পুরে মানববন্ধন

হত্যাকারীদের গ্রেফতার দাবিতে রায়পুরে মানববন্ধন

হত্যাকারীদের গ্রেফতার দাবিতে রায়পুরে মানববন্ধন

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে রায়পুর শহরের প্রধান সড়কে জেলা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধনের করা হয়েছে।

এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, দপ্তর সম্পাদক মাহমুদ ইমতিয়াজ আহম্মেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সগির আহম্মেদ, উপ-আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন রিয়াজ, রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম রাজিম, সাধারন সম্পাদক ওমর ফারুক চৌধুরী এ্যানী, উপজেলে সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন ও যুবলীগ নেতা ফাহিদ হোসেন মিনার প্রমুখ। মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও নিহতের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেনি-পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেয়। পরে মিরাজের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফোরকান জানান, ছাত্রলীগ নেতা মিরাজুই ইসলাম মিরাজের হত্যার ঘটনায় উপজেলার কেরোয়া এলাকার ইয়াবা স¤্রাট ও মামলার প্রধান আসামী রাজুরসহ ৬ জনকে গ্রেফতার করা হয়ে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বছরের ১৫ ডিসেম্বর বিকেলে রায়পুরের কেরোয়ায় দূর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে ছাত্রলীগ নেতা মিরাজকে। এ ঘটনায় তাঁর বাবা আবুল কালাম বাদি হয়ে রায়পুর থানায় ১১ জনকে আসামি করে মামলা করেছেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com