সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ব্র্যাক ব্যাংকের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে ব্র্যাক ব্যাংকের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে ব্র্যাক ব্যাংকের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুর প্রতিনিধি:রায়পুরে রোববার সকালে মোঃ ফারুক হোসেন ভূ্ইঁয়া (৪৫) নামে ব্র্যাক ব্যাংকের একজন নৈশ প্রহরী নিজ বাড়ী থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পৌরসভার ৬নং

ওয়ার্ড পশ্চিম কাঞ্চনপুর গ্রামের মৃত সৈয়দ আহাম্মদের ছেলে। এ ঘটনায় দুপুরে মৃত ফারুক হোসেনের ভাগিনা রাজু আহম্মেদ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

মৃত ফারুক হোসেনের ছেলে পিয়াস জানান, দীর্ঘ দিন ধরে তার পিতা মানসিক ও শারিরিক অসুস্থায় ভুগছিলেন। তিনি শহরের বাস টার্মিনাল এলাকার ব্র্যাক ব্যাংকের নৈশ প্রহরী হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করছিলেন। রোববার সকাল ৬টায় ফারুক হোসেন ডিউটি শেষ করে তার নিজ ঘরের পাশ্ববর্তি একটি পরিত্যক্ত ঘরে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করেন। পরে তার পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ফারুককে মৃত ঘোষনা করেন। তার স্ত্রী সহ তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com