সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুর প্রতিনিধিঃ রায়পুরে সোমবার সকালে মোঃ রাসেল হোসেন (২০) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রাসেল উপজেলার চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকার দরিদ্র কৃষক রহমত

আলীর ছেলে ও চাদঁপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজর মেধাবী ছাত্র। পুলিশ মৃত রাসেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এঘটনায় রাসেলের পিতা থানায় অপমৃত্যূর মামলা করেছেন।

মৃত রাসেলের পারিবারিক সুত্রে জানাযায়, রাসেল চাদঁপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিলেট হযরত শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এপরীক্ষাগুলোয় অকৃতকার্য হয়ে বাড়ীতে এসে বিমর্ষ হয়ে পড়ে। অবশেষে রোববার রাতে বাড়ী থেকে বের হয়ে যায়। পরে সোমবার সকালে বাড়ীর পার্শ্ববর্তী একটি সুপারী বাগানে গাছের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। রায়পুরের হায়দরগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ এসআই মইনুল হোসেন বলেন, মৃত কলেজ ছাত্র রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধঅর করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় রাসেলের পিতা বাদি হয়ে থানায় অপমৃত্যূর মামলা করেছেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com