সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুুরে নিরীহ কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ

রায়পুুরে নিরীহ কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ

রায়পুুরে নিরীহ কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ

রায়পুর প্রতিনিধি: রায়পুরে হাবিবুর রহমান নামের এক প্রভাবশালী প্রতিপক্ষের দ্বারা আলমগীর ঢালী নামে এক নিরীহ কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তদন্ত চলছে

বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে অভিযুক্ত হাবিবের বক্তব্য জানা যায়নি। মঙ্গলবার দুপুরে উপজেলার চর আবাবিল গ্রামের নুর মোহাম্মদ ঢালী বাড়ির এলাকায় ঘটেছে। এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে হায়দরগঞ্জ ফাঁড়ি থানায় হাবিবুর রহমানসহ ৩জনকে আসামী করে একটি অভিযোগ করেছেন।

জানা যায়, ঘটনার দিন সকালে প্রভাবশালী হাবিবুর রহমানের নেতৃত্বে জাফর ও জহির ওই কৃষকের ২২ শতাংশ জমি জরবদখলের চেষ্টা চালায়। তারা ওই সময় জমিটির বাগান থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন কৃষক পরিবার।

এ ব্যাপারে বক্তব্য জানার চেষ্টা করেও হাবিবুর রহমানকে পাওয়া যায়নি। হায়দরগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ এসআই মহিন উদ্দিন বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com