সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ২ অটোরিক্সায় অগ্নি সংযোগসহ ৮টি ভাংচুর

রায়পুরে ২ অটোরিক্সায় অগ্নি সংযোগসহ ৮টি ভাংচুর

রায়পুরে ২ অটোরিক্সায় অগ্নি সংযোগসহ ৮টি ভাংচুর

রায়পুর প্রতিনিধিঃ ২০দলের ডাকা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে রায়পুরে রোববার দুপুরে সোলাখালি ব্রিজ ও সিকদার রাস্তার মাথা নামক স্থানে পিকেটাররা ৮টি অটোরিক্সা ও মটর সাইকেল ভাংচুর করেছে। এসময়

সোলাখালি ব্রিজ এলাকায় পিকেটার সড়ক অবরোধ করে রাখলে পুলিশ তাদের ধাওয়া করে। এদিকে শনিবার রাতে রায়পুর-চাঁদপুর সড়কের খাইল্যার পোল এলাকায় পেট্রোল ঢেলে দুইটি অটোরিক্সা পুড়িয়ে দেয় দুবৃত্তরা। এঘটনায় রোববার দুপুরে অটোরিক্সা মালিক মোঃ মিন্টু বাদি হয়ে ৮জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৪-৫ ব্যাক্তিকে আসামী করে থানায় মামলা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১২টায় রায়পুর হায়দরগঞ্জ সড়কের সোলাখালি ব্রিজের উপর সশস্ত্র পিকেটাররা ৪টি অটোরিক্সা ও লক্ষ্মীপুর-রায়পুর সড়কের সিকদার রাস্তা নামক স্থানে ৩টি অটোরিকত্সা ও ১টি মোটর সাইকেল ভাংচুর করে। এসময় তারা সড়কে অবস্থান নিয়ে গাড়ী চলাচলে বাধার সৃষ্টি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে।

রায়পুর থানা ওসি মনজুরুল হক আকন্দ বলেন, ভাংচুর ও সড়ক অবরোধের সংবাদ শোনা মাত্রই আমারা ঘটনাস্থলে পৌছে পিকেটারদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুটি অটোরিক্সা পুড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেতারের চেস্টা চালিয়ে যাচ্ছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com