সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগর ও রায়পুরে দুই গৃহবধূর লাশ উদ্ধার

কমলনগর ও রায়পুরে দুই গৃহবধূর লাশ উদ্ধার

কমলনগর ও রায়পুরে দুই গৃহবধূর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:কমলনগর ও রায়পুর উপজেলায় পৃথক ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পুলিশ ঝুলন্ত লাশগুলো উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ঘটনাগুলো ঘটতে পারে।

পুলিশ জানায়, রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামের সোলায়মানের স্ত্রী কুসুম বেগম (৪৫) শুক্রবার গভীর রাতে বসতঘর থেকে বের হয়ে যায়। পরে পাশের একটি আম গাছে লাশটি তার ঝুলন্ত অবস্থায় দেখে লোকজন পুলিশকে খবর দেয়। কুসুম ৪ সন্তানের জননী ছিলেন।

কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু গ্রামের প্রবাসী ইব্রাহিম হোসেনের স্ত্রী আকলিমা বেগমের (২২) ঘর থেকে পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ও রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফোরকান জানায়, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com