সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
জমি নিয়ে বিরোধ: রায়পুরে প্রতিপক্ষের হামলা, সিগারেটের আগুনে শিশু দগ্ধসহ আহত ৮

জমি নিয়ে বিরোধ: রায়পুরে প্রতিপক্ষের হামলা, সিগারেটের আগুনে শিশু দগ্ধসহ আহত ৮

জমি নিয়ে বিরোধ: রায়পুরে প্রতিপক্ষের হামলা, সিগারেটের আগুনে শিশু দগ্ধসহ আহত ৮

রায়পুর প্রতিনিধিঃ রায়পুরে জমি নিজে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও সিগেরেটের আগুনে এক শিশু দগ্ধসহ ৮জন জখম হয়েছে। এই সময় ঘরে থাকা স্বর্ণসহ প্রায় ৫০ হাজার টাকার

মালামাল লুটের অভিযোগ রয়েছে। আহত শিশুসহ ৪জন কে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় শনিবার(১১ এপ্রিল) সন্ধ্যায় রুনু আক্তার নামে আহত নারী বাদী হয়ে প্রতিপক্ষের ইমাম হোসনেসহ ৬ জনকে আসামী করে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিন গ্রামের নজির বেপারীর বাড়ীতে।

মামলার এজাহারে থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রভাবশালী সিরাজ উল্যাদের সাথে নিরীহ রুনু আক্তারদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সিরাজ উল্যাহ ও তার ছেলেরা ভারাটে ১০-১২ জন স্ব-শস্ত্র সন্ত্রসী নিয়ে বিরোধকৃত জমিটি দখল করতে আসে।

এতে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা রুনু আক্তার, নজির, নুরজাহান বেগম, শাহানাজ আক্তারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ফাহিম(২) নামে এক শিশুর শরীরে সিগারেটের আগুনে দদ্ধসহ আরও ৫ জনকে আহত করে। আহত রুনু আক্তার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে।

এই ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজউল্যাহ ও তার ছেলেরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রায়পুর থানার ওসি এ কে এম মুনজুরুল হক আকন্দ জানান, ক্ষতিগ্রস্থ রুনু আক্তার নামে এক নারী বাদী হয়ে তাঁর প্রতিপক্ষ ইমাম হোসেন সহ ৬ জনকে আসামী এজাহার দিয়েছেন। তা এখনো রেকর্ড হয়নি। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com