সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে যখম করেছে ঘরজামাই

স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে যখম করেছে ঘরজামাই

স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে যখম করেছে ঘরজামাই

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করেছে রিকশাচালক ঘর জামাই জহির। বুধবার (০৩ জুন) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘরজামাই জহির চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া গ্রামের মৃত ইব্রাহিম

খলিলের ছেলে। আহত স্ত্রী পারভিন ও শাশুড়ি আক্তারের নেছাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানায়, ৮ বছর আগে জহিরের সঙ্গে পারভিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে জহির শ্বাশুর বাড়িতে ঘরজামাই থাকে। সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী জহির স্ত্রীকে পেটাতে থাকে। এসময় বাধা দিলে ধারলো ছেনি দিয়ে উত্তেজিত ঘরজামাই শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে যখম করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফরিদুজ্জামান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মা-মেয়ের মাথা ও শরীর বিভিন্নস্থানে মারাতœকভাবে কেটেগেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জহিরকে আটক করা হয়। দুপুরে স্ত্রী ও শাশুড়ির অনুরোধে ওই ঘরজামাইকে ছেড়ে দেয়া হয়।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com