সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে গুনিজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রায়পুরে গুনিজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রায়পুরে গুনিজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রায়পুর প্রতিনিধি: রায়পুরে গুনিজন মরনোত্তর, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছে উপজেলা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশান। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অধ্যক্ষকে গুনিজন ও ডাক্তারকে মরোন্তর , ১১জন অবসর প্রাপ্ত শিক্ষক ও এসএসসি, দাখিল, জেএসসি ও জেডিসিতে কৃতকার্য

১২৯জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। এ অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন ও আলমগীর হোসেন মাষ্টারের পরিচালনা করেন। উপজেলা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশান কতৃপক্ষ জানান, তাদের ফাউন্ডেশানের সপ্তম বর্ষ উপলক্ষ্যে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী-মোরশেদ, বিশিষ্ট চিকিৎসক ভাষা সৈনিক বাংলাদেশ মেডিকে কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুম ডাক্তার আব্দুল হাইকে মরোন্তর এবং ১১জন অবসর প্রাপ্ত শিক্ষক ও এ বছর এসএসসি, দাখিল, জেএসসি ও জেডিসিতে কৃতকার্য ১২৯জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী-মোরশেদ, অধ্যক্ষ মুনসুর আহাম্মদ, মামুনুর রশিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারিয়ান আলী হায়দার চৈাধুরী, মোহাম্মদ শাহাজাহানসহ কয়েকজন শিক্ষক ও কৃতি শিক্ষার্থী।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com