সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ১৪ মামলার ফেরারী আসামি গ্রেফতার

রায়পুরে ১৪ মামলার ফেরারী আসামি গ্রেফতার

রায়পুরে ১৪ মামলার ফেরারী আসামি গ্রেফতার

রায়পুর প্রতিনিধি: রায়পুরে মোঃ সোহেল ( ২৬) নামে ডাকাতিসহ ১৪ মামলার ফেরারী আসামি কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে সোহেলের নিজ বাড়ী থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতের ইট-পাটকেলের নিক্ষেপে এএসআই সোহেল আহত হয়েছেন। ডাকাত সহেল পৌরসভার

৩নং ওয়ার্ড উত্তর দেনায়েতপুর গ্রামের মৃত: মোঃ আব্দুল মুনাফের ছেলে। থানার উপপরিদর্শক আবুল বাশার জানান, সোহেল ২০১০,১১,১২,১৩ ও ১৪ সালের পৃথক ১৪ মামলার ফেরারী আসামী। তাকে কয়েকবার গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু সে প্রতিবারই জামিনে বের হয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড করেই চলেছে।

শুক্রবার দুপরে তিনি , এসআই ময়নাল ও এএসআই সোহেল গোপন সংবাদ পেয়ে ডাকাত সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় সোহেল নিজেকে বাঁচাতে পুলিশের ইট-পাটকেল নিক্ষেপ করলে এএসআই সোহেল মারাত্মক আহত হয়। তাকে সরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রায়পুর থানার ওসি আব্দুল আল মামুন ভূঁইয়া বলেন, ১৪ মামলার ফেরারী আসামী সোহেলকে দীর্ঘদিন থেকে গ্রেফতারের চেষ্টা চলছিল। তাকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে অস্ত্র উদ্ধারে আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com