সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ফেনীর অপহৃত স্কুলছাত্রী লক্ষ্মীপুর থেকে উদ্ধার

ফেনীর অপহৃত স্কুলছাত্রী লক্ষ্মীপুর থেকে উদ্ধার

ফেনীর অপহৃত স্কুলছাত্রী লক্ষ্মীপুর থেকে উদ্ধার

ফেনীর দাগনভূঞা থেকে অপহৃত স্কুলছাত্রীকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার রামগঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী রবিউল হককে আটক করা হয়। রোববার (২৬ মে) অপহরণকারী রবিউল হককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন।

উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে উপজেলার পূর্ব চন্দ্রপুর গ্রামের আবদুর রহীমের ছেলে রবিউল হক (২০) গত ১৫ মে অপহরণ করে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে আটকে রাখে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি পর  মেয়েকে না পেয়ে তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন।

পরে মেয়ের সন্ধান পেয়ে তিনি অপহরণকারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তারা মেয়েকে ফেরত দেওয়ার কথা বলে সময় নষ্ট করছে দেখে তিনি পুলিশকে জানান।

এসআই আরও জানান,পুলিশ শনিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণকারী রবিউল হককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com