সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকায় নিখোঁজ শিশু আড়াই মাস পর পাওয়া গেছে লক্ষ্মীপুরে (ভিডিও)

ঢাকায় নিখোঁজ শিশু আড়াই মাস পর পাওয়া গেছে লক্ষ্মীপুরে (ভিডিও)

ঢাকায় নিখোঁজ শিশু আড়াই মাস পর পাওয়া গেছে লক্ষ্মীপুরে (ভিডিও)

প্রায় আড়াই মাস আগে রাজধানী ঢাকার মিরপুরে হারিয়ে যাওয়া শিশু জাহিদ হোসেন সবুজকে (১০) লক্ষ্মীপুরে ফিরে পেল তার বাবা-মা। রোববার (২৫ আগস্ট) দুপুরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে শিশুটিকে তার মা-বাবার নিকট হস্তান্তর করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আবদুল কাদের-এর নির্দেশে শিশুটিকে হস্তান্তর করা হয়।

জানা গেছে, শিশু সবুজ রামগঞ্জ উপজেলার বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক কামাল হোসেনের ছেলে। ঢাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতো শিশুটি। গত (৯ জুন) রাজধানীর মিরপুর থেকে হারিয়ে যায় শিশু সবুজ। পরে যাত্রীবাহী বাসে করে ল²ীপুর জেলা শহরে চলে আসে। রাস্তায় এক রাত কাটানোর পর স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে সদর থানা পুলিশ। নাম ঠিকানা বলতে পারে নি, তাই আদালতের নির্দেশে শিশুটিকে জেলা সরকারি শিশু পরিবারে রাখা হয়। গত বৃহস্পতিবার (২২ জুলাই) শিশুটির বাবা-মা ও আত্মীয়-স্বজনের সন্ধান খুঁজে বের করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। এরপর আদালতের নির্দেশে যথাযথ নিয়ম মেনে শিশুটিকে তার বাবা-মায়ের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে দীর্ঘ ২ মাস ১৬ দিন পর সন্তানকে খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা শিশু সবুজের বাবা-মা।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com