সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে পথ শিশুদের স্কুলে ড্রেস দিলেন পুলিশ কর্মকর্তা মহসিন

রামগঞ্জে পথ শিশুদের স্কুলে ড্রেস দিলেন পুলিশ কর্মকর্তা মহসিন

রামগঞ্জে পথ শিশুদের স্কুলে ড্রেস দিলেন পুলিশ কর্মকর্তা মহসিন

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ মহসিন চৌধুরীরর উদ্যোগে পথ শিশুদের স্কুলে ৫০ সেট স্কুল ড্রেস দেয়া হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) উপজেলার শিশু পার্ক এলাকায় অবস্থিত “প্রচেষ্টা” স্কুলে  তিনি  তার ব্যক্তিগত অর্থে কেনা এ সকল পোশাক বিতরণ করেন।

এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক  রামগঞ্জ মডেল কলেজের ছাত্র ইমাম হোসেন স্বপন, উম্মে মিসতা জাহান, শরীফ হোসেন, রিয়াদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মহসিন চৌধুরী পথ শিশুদের বিদ্যালয়ে ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সমাজের বঞ্চিত শিশুদের কথা চিন্তা করে পথশিশুদের পাশে দাড়াঁনোর চেষ্টা করছি। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান।

স্থানীয়ভাবে জানা যায়,  রামগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশুরা যেন পথহারা হয়ে না পড়ে, সে জন্য রামগঞ্জ উপজেলার কয়েকজন কলেজ শিক্ষার্থী শিশুপার্ক এলাকায় ”প্রচেষ্ঠা পাঠশালা’’ নামের একটি বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওই পাঠশালায় বর্তমানে প্রায় ৫০ জন পথ শিশু লেখাপড়া শিখছে।

স্কুলের পরিচালক কলেজ শিক্ষার্থীরা নিজেদের পার্ট টাইম চাকুরী বা টিউশন ফির অর্থ দিয়ে ওই বিদ্যালয়ের ব্যয়ভার বহন করছেন।

 

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com