সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মৃত মাকে দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছেলে

লক্ষ্মীপুরে মৃত মাকে দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছেলে

লক্ষ্মীপুরে মৃত মাকে দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছেলে

লক্ষ্মীপুরের রামগঞ্জে রাতে হনুফা খাতুন (৯০) ও তারই বড় ছেলে শহিদ উল্যা (৬০) মারা যাওয়ার ঘটনায় পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর এলাকার আটিয়া বাড়ীতে। মৃত হনুফা খাতুন ও শহিদ উল্যা সোনাপুর এলাকার মৃত বাদশা মিয়ার স্ত্রী ও সন্তান।

এলাকাবাসী জানান, শনিবার রাত ১০টায় তাদের বসতঘরে দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ হনুফা খাতুন মারা যান। রাতে নিজ বসতঘর থেকে মৃত মাকে দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বড় ছেলে শহিদ উল্যা। এসময় অসুস্থ অবস্থায় শহিদ উল্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রোববার সকালে তিনি মারা যান।

সোনাপুর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত হোসেন রাজু জানান, রাতে হনুফা খাতুন নামে এক বৃদ্ধা মারা যাওয়ার পর তাকে দেখতে গিয়ে তার বড় ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারের সাথে আমরাও শোকাহত।

 

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com