সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
স্ত্রীকে দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

স্ত্রীকে দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

স্ত্রীকে দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বামী-স্ত্রীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হলো। স্ত্রীর মৃত্যুশোকে মারা গেলেন স্বামীও। স্ত্রী রেহানা আক্তারের (৫১) দাফন সম্পন্ন হওয়ার এক ঘণ্টা পর স্বামী নুর হোসেন পাটোয়ারী (৬০) মারা যান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার ভোলাকোট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন নুর হোসেন পাটোয়ারী। স্ত্রী রেহানা আক্তার সব সময় তার পাশে থেকে সেবাযত্ন করেছেন। রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বুধবার বাড়ি ফেরার পথে রেহানা আক্তারের আকস্মিক মৃত্যু হয়। এতে ভেঙে পড়েন নুর হোসেন। এদিন বিকেল ৫টার দিকে স্ত্রীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর এক ঘণ্টা পর স্বামী নুর হোসেনও মারা যান। প্রয়াত এই দম্পতির ছয় মেয়ে ও এক ছেলে রয়েছে।

ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বশির আহম্মদ বলেন, বিষয়টি খুবই হৃদয় বিদারক। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com