সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের ঢাবি শিক্ষার্থী মাহমুদের মৃত্যু

লক্ষ্মীপুরের ঢাবি শিক্ষার্থী মাহমুদের মৃত্যু

লক্ষ্মীপুরের ঢাবি শিক্ষার্থী মাহমুদের মৃত্যু

হার্টঅ্যাটাক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। মৃত সৈকত মাহমুদ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সৈকতের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে । ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সৈকত বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র ছিলেন।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির জানান, হার্টঅ্যাটাকে মারা গেছেন সৈকত। বাদ আসর বিজয় একাত্তর হলসংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সৈকত মাহমুদের হলের বন্ধুরা জানান, সকাল থেকে সৈকত শরীরে অস্বস্তি অনুভব করছিলেন। বিষয়টি জানতে পেরে বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com