সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ব্যাংকে ডাকাতি, খোরশেদ গ্রেফতার

লক্ষ্মীপুরে ব্যাংকে ডাকাতি, খোরশেদ গ্রেফতার

লক্ষ্মীপুরে ব্যাংকে ডাকাতি, খোরশেদ গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জনতা ব্যাংকে ডাকাতি মামলার আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার খোরশেদ উপজেলার কাজিরখীল গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি অস্ত্র ও দুটি ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। শনিবার রাতে কাজিরখীল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ২০১৭ সালের ৭ এপ্রিল রাতে রামগঞ্জ জনতা ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের ভল্টে থাকা ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুটে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় মান্নান ও খোরশেদসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে খোরশেদ ডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার কাছ থেকে লুটে নেয়া ব্যাংকের টাকাও উদ্ধার করা হয়। গ্রেফতারের দেড় বছর পর জামিন বের হয়ে খোরশেদ পলাতক ছিল। এ মামলায় চার্জশিটভুক্ত আরও সাত আসামি রয়েছেন। খোরশেদ ছাড়াও আরও দুজন কারাগারে। বাকিরা পলাতক। মামলাটি আদালতে বিচারাধীন।

রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী বলেন, জামিনে বের হয়ে খোরশেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com