সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৮ প্রতিষ্ঠানের জরিমানা

রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৮ প্রতিষ্ঠানের জরিমানা

রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৮ প্রতিষ্ঠানের জরিমানা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৮ প্রতিষ্ঠানের ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। পৌর শহরের সোনাপুর বাজারে অবৈধ খাদ্য তৈরীর কারখানা, মাংসের দোকান, মুদি দোকান, কনফেকশনারি, অবৈধ মোটর যানসহ ৮টি প্রতিষ্ঠান থেকে এ জরিমানা আদায় করা হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীন জাহান এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ফয়েজ আহমেদ পৌর সোনাপুর মুচি পট্টিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ব্যান্ডের চানাচুর, পিঠা, চিড়া, ফুচকা ও চিপ তৈরী করে। পরে অণুমোদনহীন এসব পণ্য উপজেলার বিভিন্ন হাট-বাজারে বাজারজাত করে আসছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীন জাহান অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে মালিক ফয়েজ আহমেদের ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে। পরে সোনাপুর ওয়াবদা সড়কে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি ও লাইসেন্স না থাকায় মাংসের দোকান, কনফেকশনারি, মুদি দোকান, খাবার হোটেল ও অবৈধ মোটরযান (টমটম) এর ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীন জাহান জানান, রামগঞ্জ উপজেলা ও পৌর সভায় বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ও অনিয়মের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com