সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জ প্রেসক্লাবের আরো একটি কমিটি: সভাপতি-ফারুক, সম্পাদক-বাবুল

রামগঞ্জ প্রেসক্লাবের আরো একটি কমিটি: সভাপতি-ফারুক, সম্পাদক-বাবুল

রামগঞ্জ প্রেসক্লাবের আরো একটি কমিটি: সভাপতি-ফারুক, সম্পাদক-বাবুল

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন রামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে এ কমিটির অনুমোদন দেন,প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা কলামিষ্ট সৈয়দ মোজাম্মেল হক মিলন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর রামগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়। পরে আহবায়ক কমিটির মেয়াদকালের মধ্যেই ১২ ফেব্রুয়ারী ২০২১ তারিখে শহরের একটি চাইনীজ রেস্তোরায় সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রামগঞ্জ প্রেস ক্লাবের এ কমিটি গঠন করা হয় যা সোমবার অনুমোদিত হয়।

ঘোষিত কমিটির সদস্যরা হলেন,

সভাপতি মোঃ খালেদ মাহমুদ ফারুক (দৈনিক দেশ রূপান্তর),মনির হোসেন বাবুল(দৈনিক নবচেতনা)। অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে হুমায়ুন কবীর পাটোয়ারী (দৈনিক লাখো কণ্ঠ), সহ-সভাপতি এ কে এম আর মুকুল(সম্পাদক,দৈনিক বাংলার মুকুল),যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী (দৈনিক আমাদের সময়) সহ-সম্পাদক পাটোয়ারী হোসেন শরীফ (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক এমরান হোসেন পাটোয়ারী (দৈনিক সংবাদ), দপ্তর ও প্রচার সম্পাদক শহিদ উল্যাহ ভূইয়া (দৈনিক মুক্ত খবর) নির্বাহী সদস্য ফরিদ আহম্মদ বাঙ্গালী (অগ্রজ সম্পাদক), আমির হোসেন আমু(মুক্ত বিকাশ সম্পাদক),সদস্য এস এম বাবুল(ইনকিলাব )। 

বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়, রামগঞ্জ প্রেসক্লাব গঠিত হয় ১৯৯৬ সালে।

এদিকে স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়, গত বছরের ১৯ডিসেম্বর তারিখে রামগঞ্জের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খানের উপস্থিতিতে রামগঞ্জ প্রেসক্লাবের আরো একটি কমিটি ঘোষণা করা হয়। যেখানে, মোঃ জাকির হোসেন মোস্তানকে সভাপতি ও মোঃ কাউছার হোসেনকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়।

স্থানীয়ভাবে জানা যায়, দীর্ঘদিন থেকে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকায় রামগঞ্জ প্রেসক্লাবের সুনির্দিষ্ট কোন কমিটি ছিল না। অবশেষে দুটি পৃথক কমিটি ঘোষণার মাধ্যমে দ্বিমতটা আরো দৃশ্যমান হলো। অন্যদিকে রামগঞ্জের সাংবাদিকদের মধ্যে বিভাজনের ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের ইশারা রয়েছে বলেও অভিযোগ করেন, কয়েকজন সাংবাদিক।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com