সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জ | দিনমজুর পরিবারকে নতুন ঘর দিলো 'আল হেরা যুব সংঘ'

রামগঞ্জ | দিনমজুর পরিবারকে নতুন ঘর দিলো ‘আল হেরা যুব সংঘ’

রামগঞ্জ | দিনমজুর পরিবারকে নতুন ঘর দিলো ‘আল হেরা যুব সংঘ’

লক্ষীপুরের রামগঞ্জের নয়নপুরে  ‘আল হেরা যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এক দিনমজুর পরিবারকে নতুন ঘর তৈরি করে দেয়া হয়েছে। রবিবার ( ২১ ফেব্রুয়ারী) সেঘরটি হস্তান্তরের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
নয়নপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন,
এমন একটা অনুষ্ঠানে আমি সত্যি আনন্দিত। সমাজে এখনো ভালো মানুষ আছে। আজকের এই গরীব দিনমজুরকে নতুন তৈরি করা ঘরটি হস্তানান্তর করার বিষয়টি সত্যি আনন্দদায়ক। তিনি “আল হেরা  যুব সংঘ ” যুবকদের প্রশংসা করেন। তিনি বলেন বর্তমানে নারীরা শিক্ষা থেকে পিছিয়ে রয়েছে, আমি চাই নারী পুরুষ সবাই সমান তালে শিক্ষার দিকে এগিয়ে আসুক।
বিশেষ অতিথির বক্তব্যে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন,
বর্তমানে যুবসমাজের এসব সেবামূলক কর্মকান্ডের আমরা খুবই গর্বিত। যুবসমাজ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বহুদূর। তবে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মাদক থেকে দূরে থাকার আহ্রাবান জানাচ্ছি সবাইকে। যদি কেউ এলাকা এসব কাজে লিপ্ত থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। আমি আইনগত ব্যবস্থা নিব। কাউকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  ইছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন খাঁন, সমাজসেবক মোঃ ফয়েজ  উল্যাহ হেলাল মিজি, সাংবাদিক জাকির মাস্তান, কাউছার হোসেন, আবু তাহের, কবির হেসেন, এমএ হালিম খান লিটন, বেলায়েত বাচ্চু, সুমন খন্দকার।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com