সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচী

রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচী

রামগঞ্জ প্রেসক্লাবের  সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচী

নোয়াখালীর সাংবাদিক মুজ্জাক্কির হত্যাসহ দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা,  মামলা ও নির্যাতনের প্রতিবাদে রামগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের কলম বিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকালে রামগঞ্জ উপজেলার পুলিশ বক্সের সামনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচী আয়োজন করে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। কর্মসূচীতেসভাপতিত্ব করেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মাস্তান। অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাউছার হোসেন, যুগ্ন সম্পাদক বেলায়েত বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক, সদস্য ইকবাল হোসেন শান্ত।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন মাস্তান বলেন, দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা মামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি সাংবাদিক মুজ্জাক্কির হত্যার সাথে জড়িতদের দূত বিচারের দাবি জানাই। হত্যার সাথে জড়িতদের কেউ যেন রেহাই না পায়। সরকারের কাছে আমাদের অনুরোধ সাংবাদিক নির্যাতনের আইন তৈরি করেন। আমাদের সাংবাদিকদের জীবনের নিরাপত্তা চাই। আমাদের কাজ সত্য ঘটনাকে উপস্থাপন করা। আমাদের সহয়তা করুন। সাংবাদিক নির্যাতন বন্ধ করুন। বলেন, আমরা রামগঞ্জে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করেছি। সারা বাংলাদেশে এমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হবে। কোন অন্যায়কারীকে ছাড় দেওয়া যাবে না।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com