সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে বীরেন্দ্র খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ

রামগঞ্জে বীরেন্দ্র খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ

রামগঞ্জে বীরেন্দ্র খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহাসিক বীরেন্দ্র খালের উপর অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে অনেক আগ থেকেই। এই বীরন্দ্র খালের উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক৷
সোমবার (২৯ মার্চ) লক্ষীপুর জেলা প্রশাসক থেকে আসা একটি নোটিশ বলা হয়েছে সাত  দিনের মধ্যে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে তাদের মালামাল  সরিয়ে নেওয়ার জন্য। অন্যথায় প্রশাসন আগামী ৮ তারিখের পর থেকে যে কোন সময় উচ্ছেদ কাজ পরিচালনা করবে বলে উল্লেখ করেন ৷ এ খবর সাধারন জনগনের মাঝে জানা জানি হলে, সাধারন জনগনকে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়৷
অনেকে জানান, অবৈধ দখলদাররা ব্যবসা কথা বলে একশ বছরের জন্য শর্ত সাপেক্ষে লিজ নেয়৷ পরবর্তীতে তারা তাদের বাপ দাদার সম্পত্তির মত লিজের সকল শর্ত ভঙ্গ করে পুরো খাল দখল করে ইমারত নির্মান করে ব্যবসা ও বসবাস করে আসছে৷ ফলে প্রবাহমান ঐতিহাসিক এ বীরেন্দ্র খালটি মরা খালে পরিনত হয়৷ এতে মানুষ জলাবদ্ধতা ও কৃষিকাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে৷ প্রশাসনের এমন উদ্যোগ তারা সাধুবাদ জানিয়ে  দ্রুত তা কার্যকর করা জোর দাবী করেন৷
আবার অনেকেই জানান ব্যতিক্রমধর্মী বার্তা বলেন, এই খালের উপর হাজার হাজার দোকানপাট। যেখানে ব্যবসা করে যাচ্ছে অনেকেই। যদি খালের উপর দোকানপাট ভেঙ্গে দেওয়া হয় তবে পথে বসতে হবে অনেক পরিবারের উপার্জনকারীকে। ফলে কর্মহীন হয়ে পড়বে অনেক মানুষ। তারা এমন উদ্দোগে  সন্তুষ্ট নয় বলে জানান।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com