সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হলেন ছায়েম হোছাইন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। ছায়েম রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক।

এরআগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। সায়েম রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। মাস্টার্স সমাপ্ত করা ছায়েমের স্কুলজীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেঘড়ি। জানতে চাইলে ছায়েম হোছাইন বলেন, আমি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা বুদ্ধিমত্তা দিয়ে আমি পালন করবো।

অতীতে আমি সব আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। আগামী দিনেও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুফল ও ইতিবাচক প্রচারণা আমি জনগনের কাছে তুলে ধরবো। 

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com