সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে প্রেমিকার অনশন প্রেমিকের বাড়িতে

রামগঞ্জে প্রেমিকার অনশন প্রেমিকের বাড়িতে

0
Share

রামগঞ্জে প্রেমিকার অনশন প্রেমিকের বাড়িতে

রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রেমিক মোহাম্মদ আকবর হোসেনের বাড়িতে একমাস যাবত বিয়ের দাবিতে অনশন করে যাচ্ছেন প্রেমিকা মরিয়ম আক্তার। শনিবার উপজেলার মাইজপাড়া গ্রামের ধাইন্নার বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মরিয়ম নীলফামারী জেলার শেখপাড়া গ্রামের মাস্টার বাড়ির আ. রশিদের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, একবছর আগে আকবরের সঙ্গে মোবাইল ফোনে মরিয়ম আক্তারের মন দেওয়া-নেওয়া হয়। এক পর্যায়ে আকবর মরিয়মকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। নিয়ে আসেন নিজ বাড়িতে। কিন্তু বাড়িতে আনার পর আকবর মরিয়মকে বিয়ে না করার টালবাহানা শুরু করেন। এতে নিরুপায় হয়ে মরিয়ম প্রেমিক আকবরের বাড়িতে লাগাতার অনশন শুরু করেন। আকবরের চাচা মনির হোসেন বাংলানিউজকে জানান, মরিয়মের অভিভাবকরা এলেই তাকে পাঠিয়ে দেব।
তবে মরিয়মের ভাই হোসেন আলী মোবাইলে বাংলানিউজকে জানান, আমাদের না জানিয়ে মরিয়মের এভাবে তার প্রেমিকের বাড়িতে যাওয়া ঠিক হয়নি।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com