সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ আহত ১০

রামগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ আহত ১০

রামগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ আহত ১০

রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জে বৃহস্পতিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পৌর ছাত্রলীগের সভাপতি সহ উভয় গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল বৃহস্পতিবার দুপুরে পূজামন্ডপ পরিদর্শনে যাওয়ার সময় রামগঞ্জ সার্কিট হাউজের সামনে বাক-বিতন্ডার এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাছান শুভ দলবল নিয়ে পৌর ছাত্রলীগ সভাপতি সোহেল চৌকিয়ার উপর হামলা চালায়। এসময় সোহেল চৌকিয়া, আকবর হোসেন, বাপ্পী, রহমত, হৃদয়সহ উভয় গ্রুফের ১০ নেতাকর্মী গুরুতর আহত হয়। আহতদের রামগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। সোহেল চৌকিয়ার লোকজন খবর পেয়ে মোটরসাইকেল মহড়াসহ দফায় দফায় হামলা চালায়। এ ঘটনায় উপজেলার সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে।

রামগঞ্জ থানার সেকেন্ড অফিসার সামছুল ইসলাম জানান- ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com