সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে ডাকাত গুলিবিদ্ধ, পুলিশ আহত

রামগঞ্জে ডাকাত গুলিবিদ্ধ, পুলিশ আহত

রামগঞ্জে ডাকাত গুলিবিদ্ধ, পুলিশ আহত

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক ডাকাতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদল ডাকাত। এ ঘটনায় জসিম নামে এক ডাকাত গুলিবিদ্ধ ও তিন পুলিশ আহত হয়েছেন।

মঙ্গলবার গভীররাতে রামগঞ্জের লামচর ইউনিয়নের কাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় একটি এলজি, দুই রাউন্ড গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন-রামগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গিয়াস, কনস্টেবল রাসেল ও নুর হোসেন। তাদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ জসিমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় ডাকাত জসিমকে আটক করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। তারা কাসিমপুর এলাকায় পৌঁছুলে জসিমের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আহতহন ওই তিন পুলিশ।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com