সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ছাত্রলীগকর্মীর কারাদন্ড

রামগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ছাত্রলীগকর্মীর কারাদন্ড

রামগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ছাত্রলীগকর্মীর কারাদন্ড

arrest-lakshmipur24নিজস্ব প্রতিনিধি
রামগঞ্জে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে সোমাবার বিকালে ছাত্রলীগ কর্মী রিয়াদকে এক মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ছাত্রলীগ কর্মী রিয়াদ হোসেন (২০) উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের মমিন হোসেনের পুত্র।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘাদন থেকে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্যক্ত ও ইভটিজিং করে আসছিল ছাত্রলীগ কর্মী রিয়াদ। ছাত্রী ও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ইউএনওকে জানালে রিয়াদকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজি করা হয়। আদালতে রিয়াদ নিজের দোষ স্বীকার করায় তাকে এ শাস্তি দেয় আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবল আলম সাংবাদিকদের জানান, স্কুল ছাত্রী এবং তার পরিবারের অভিযোগ প্রমানিত হওয়ায় এবং ধৃত রিয়াদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে দন্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক ১ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com