সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জ দেশীয় অস্ত্রসহ ডাকাত সন্দেহে ৭ যুবক গ্রেপ্তার

রামগঞ্জ দেশীয় অস্ত্রসহ ডাকাত সন্দেহে ৭ যুবক গ্রেপ্তার

রামগঞ্জ দেশীয় অস্ত্রসহ ডাকাত সন্দেহে ৭ যুবক গ্রেপ্তার

রামগঞ্জ প্রতিনিধি:রামগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে উপজেলার কামার হাট থেকে দেশীয় অস্ত্র সহ ডাকাত সন্দেহে ৭ যুবক কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আবুল

বাসার(২৭),মো: কাউসার আলম প্রকাশ সাদ্দাম (২২),বাবর হোসেন (২৫), রাশেদ(২০), জামার হোসেন(২৭),মনির হোসেন (২৮), পাভেজ হোসেন (২১) রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের বাসিন্দা। থানা সহ স্থানীয় সূত্রে জানায়,রামগঞ্জ ও রায়পুরের সীমান্তবর্তী এলাকায় দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, কোরাবারি, ছোরা, ২টি প্লাস ও লোহার রড নিয়ে কামার হাটে মিলিত হয়ে গোপন বৈঠক করে ওই যুবকরা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অস্ত্র সহ ৭ জনকে আটক করলে ও রবিন, মাছুম, ইউনুছ,বিলাল, আলমঙ্গীর , শাহাজান নামক যুবকরা পালিয়ে যায়। পুলিশ জানায়, পালিয়ে যাওয়া যুবকেরা রামগঞ্জের স্থায়ী বাসিন্দা। থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রামগঞ্জের মাছুম ও রবিন ডাকাতি করার জন্য ফোনে গ্রেপ্তারকৃতদের রায়পুর থেকে কামার হাটে নিয়ে আসে। তাদের প্রত্যকের বিরুদ্ধে পৃথক ভাবে অস্ত্র আইনে ও ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com