সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ব্লগার ওয়াসিকের দাফন সম্পন্ন

ব্লগার ওয়াসিকের দাফন সম্পন্ন

ব্লগার ওয়াসিকের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: সোমবার সকালে ঢাকার তেজগাঁয়ে সন্ত্রাসীদের চুরিকাঘাতে ব্লগার ওয়াশিকুর রহমান তুষার বাবু ওরফে ওয়াশিক বাবু নিহত হওয়ার একদিন পর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তার নিজ বাড়ীতে জানাজা শেষে

পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত ওয়াশিকুর রহমান রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের নোয়াবাড়ির টিপু সুলতানের ছেলে।

নিহত ওয়াশিকের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ জানান, ওয়াশিক খুন হওয়ার পর তার জাতীয় পরিচয় সূত্র ধরে তেজগাঁ থানা পুলিশ সকাল সাড়ে ১১টায় তাদেরকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ছুটে যান থানায়। সেখান থেকে পুলিশি কার্যক্রম সম্পন্ন করে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশের উপস্থিতিতে তার লাশ গ্রহন করেন পরিবারের লোকজন। ভোর ৪টায় গ্রামের বাড়ীতে তার লাশ নিয়ে আসার পর সকাল সাড়ে ৯টায় স্থানীয় দাইগড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম জানাজায় ইমামতি করেন। এসময় নিহতের আতœীয়স্বজন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় এলাকাবাসী জানাযা অংশ নেয়। পরে ৫নম্বর চন্ডিপুর ইউনিয়নের আবদুল করীম হাজী বাড়ীর (নোয়াবাড়ী) পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com