সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মুক্তিপণের ২০ হাজার টাকা আদায় করতে গিয়ে রামগঞ্জ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

মুক্তিপণের ২০ হাজার টাকা আদায় করতে গিয়ে রামগঞ্জ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

মুক্তিপণের ২০ হাজার টাকা আদায় করতে গিয়ে রামগঞ্জ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: মুক্তিপনের ২০ হাজার টাকা নেয়ার সময় রামগঞ্জ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত আবুল খায়ের বাদী হয়ে তিন ছাত্রলীগ নেতাসহ ছয় জনকে

আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ছাত্রলীগ নেতারা হলেন- উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক সজিব হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরাফাত হোসেন সজল ও উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য ফারুক হোসেন।

তবে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কয়েক মাস ধরে উপজেলা ছাত্রলীগের দ্বন্দের জের ধরে রামগঞ্জ থানার ওসির সহায়তায় তাদের গ্রেপ্তার করানো হয়েছে বলে দাবি করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে রামনগর এতিম খানার সামনে থেকে একই গ্রামের আমিন উল্যাহর ছেলে প্রবাসী আবুল খায়েরকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যান ছাত্রলীগ নেতা সজিব হোসেন, আরাফাত হোসেন সজল ও ফারুক হোসেন।

এ সময় আমিন উল্যাহকে স্থানীয় দেওয়ান বাড়ির পরিত্যক্ত স্থানে বেঁধে রাখেন তারা। রাত ১০টার দিকে অপহৃত আবুল খায়েরের ভাইয়ের কাছে অপহৃরণকারীরা ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এক পর্যায়ে তিনি ২০ হাজার টাকা দিতে রাজি হন। সে অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে রামনগর মসজিদের সামনে মুক্তিপণের টাকা নিতে আসেন ছাত্রলীগ নেতারা। এর আগেই ঘটনাটি জানালে পুলিশ ছাত্রলীগ নেতাদের আটক করে।

তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন জানান, স্থানীয় সংসদ সদস্য এম এ আউয়ালের সঙ্গে ছাত্রলীগের দ্বন্দের জের ধরে ওসির সহায়তায় তাদের গ্রেপ্তার করানো হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, অপহৃতের পরিবার ঘটনাটি আগেই পুলিশকে জানালে মুক্তিপণের টাকা নেয়ার সময় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com