সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে ভাতের সঙ্গে নেশা খাইয়ে সর্বস্ব লুট

রামগঞ্জে ভাতের সঙ্গে নেশা খাইয়ে সর্বস্ব লুট

রামগঞ্জে ভাতের সঙ্গে নেশা খাইয়ে সর্বস্ব লুট

নিজস্ব সংবাদদাতা: রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে ভাতের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে শুক্রবার সকালে প্রতিবেশীরা খবর পেয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অসুস্থরা হলেন- সোনাপুর গ্রামের মৃত হাবীবুর রহমানের স্ত্রী ছকিনা বেগম, তার মেয়ে হাসিনা আক্তার, ছেলে মোবারক, স্বপ্না, নওশেদ ও ফাহিম আক্তার।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের অগোচরে দুর্বৃত্তরা রান্না ঘরে ঢুকে ভাতের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। রাত ৯টার দিকে তারা সকলেই ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের আলমিরা থেকে নগদ টাকা,স্বর্ণ, মোবাইল সেটসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সোলায়মান চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com