সব কিছু
লক্ষ্মীপুর শুক্রবার , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বিষাক্ত আগাছা পার্থেনিয়াম, ঝুঁকিতে মানুষ-ফসল-পশু – Lakshmipur24

বিষাক্ত আগাছা পার্থেনিয়াম, ঝুঁকিতে মানুষ-ফসল-পশু

বিষাক্ত আগাছা পার্থেনিয়াম, ঝুঁকিতে মানুষ-ফসল-পশু

পার্থেনিয়াম (ইংরেজি: Parthenium) ডেজি পরিবারের মধ্যে সূর্যমুখী উপজাতিদের উত্তর আমেরিকান গুল্ম প্রজাতির একটি বংশধর। শিরাযুক্ত, নরম কাণ্ডবিশিষ্ট একবর্ষজীবি, গুল্মজাতীয় আগাছাটির নাম পার্থেনিয়াম।

এর আরও কয়েকটি নাম হল : কংগ্রেস ঘাস, গাজর ঘাস, চেতক চাঁদনী, হোয়াইট টপ ও স্টার উইড প্রভৃতি। আমাদের দেশে যে পার্থেনিয়াম দেখা যায় তার বৈজ্ঞানিক নাম – Parthenium hysterophorus। দূর্ভাগ্যজনকভাবে এটিই সবথেকে বিষাক্ত উদ্ভিদ।

অপকারিতা

এই পুরো আগাছাটিই সম্পূর্ণ ক্ষতিকর। বিশেষ করে ফুলের রেনুতে অবস্থিত ” সেস্কুটার্পিন ল্যাকটোন ” (Sesquiter-pene Lactone বা SQL) জাতীয় বিষাক্ত পদার্থ ” পার্থেনিন “। এছাড়াও এর মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিকগুলি হল, — ক্যাফেইক অ্যাসিড, পি-অ্যানিসিক অ্যাসিড প্রভৃতি। ক্ষতস্থানে রক্তের সঙ্গে মিশে চর্মরোগ হতে পারে। ফুলের রেনু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর হয়।

গরু এই আগাছা খেলে তার অন্ত্রে ঘা দেখা দেয়, দুধ উৎপাদন কমে যায়। এর পুষ্পরেনু বেগুন, টমেটো, মরিচের মতো সবজি উৎপাদন ব্যাহত করে। মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরনের প্রক্রিয়াও ব্যাহত করে। পার্থেনিয়াম ভক্ষণে মোষ, ঘোড়া, গাধা, ভেড়া ও ছাগলের মুখে ও পৌষ্টিকতন্ত্রে ঘা, যকৃতে পচন প্রভৃতি রোগের প্রাদূর্ভাব দেখা দেয়। যাদের অ্যালার্জি আছে তাদের অধিক সচেতন থাকতে হবে। কারণ তাদের চামড়ায় এই রস লাগালে, সেখানে ক্যান্সার হতে পারে।

Author

বাংলাদেশনিউজ আরও সংবাদ

‘ওয়ান ট্যাব ওয়ান টিচার’ কর্মসূচিতে সহায়তা করবে গুগল

স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ

বিষাক্ত আগাছা পার্থেনিয়াম, ঝুঁকিতে মানুষ-ফসল-পশু

‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ: আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ

রোহিঙ্গা কারা?

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনকৃত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com