সব কিছু
লক্ষ্মীপুর শুক্রবার , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ – Lakshmipur24

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

0
Share

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

সানা উল্লাহ সানু, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনকে মন্ত্রীর পদমর্যাদায় এবং পাঁচজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত  উপদেষ্টাদের মধ্যে অন্যতম একজন হলেন,  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ।  

অত্যন্ত মেধাবী ব্যক্তি হিসেবে সুপরিচিত ইসমাইল জবিউল্লাহর  জন্মস্থান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামে। তবে বর্তমান বাসস্থান লক্ষ্মীপুর পৌরসভায়। 

সাবেক এ মেধাবি সচিব ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়ক। 

শিক্ষক বাবার সন্তান  ইসমাইল জবিউল্লাহর প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়, রামগতির শান্তিরহাট প্রাইমারি স্কুল থেকে।  ১৯৬৫ সালে লক্ষ্মীপুর সামাদ একাডেমি থেকে ১১মত বোর্ড স্ট্যান্ড এবং ১৯৬৭ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ৩য় বোর্ড স্ট্যান্ড  করেন ইসমাইল জবিউল্লাহ। 

১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবং এলএলবি শেষ করে চৌমুহনী সরকারি এসএ কলেজে অধ্যাপনা শুরু করেন। ১৯৭৩ সালে পরীক্ষায় পাশ করে 

১৯৭৭ সালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যলয়ে ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেন। তারপর ১৯৮৬ সালে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। 

১৯৯৩ সালে মালেশিয়ার কুয়ালালামপুরের কনসুলার এবং  ২০০২ সালে ফরিদপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। পরে  ২০০৪ সালে নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব হন।  ২০০৫ সালে  অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, রাষ্ট্রপতির সচিব এবং তথ্য মন্ত্রনালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। 

এছাড়াও তিনি সৌদি আরবে অবস্থিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর নির্বাহী পরিচালক, ইনফারটেকচার ডেভেলপমেন্ট কোম্পানী-ইডকল এর চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান, ফিলিপিন্সের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির বিকল্প গর্ভনর, বিশ্বব্যাংক গ্রুপের বিকল্প চেয়ারম্যান পদে দায়িত্বরত ছিলেন। সর্বশেষ ২০২২ সালে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টে  আইনজীবি হিসেবে নিবন্ধিত হন। বহুমুখী মেধাবী ইসমাইল জবিউল্লাহ লক্ষ্মীপুর জেলার একজন শ্রেষ্ঠ সন্তান। 

Author

প্রতিভা | ব্যক্তিত্ব আরও সংবাদ

জাতীয় সংসদের হুইপ হলেন আশরাফ উদ্দিন নিজান

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পৃথিবী জুড়ে স্মার্ট গ্রিড বানাচ্ছে লক্ষ্মীপুরের মার্কিন প্রবাসী জন সাখাওয়াতের কোম্পানী

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনকৃত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com