সব কিছু
লক্ষ্মীপুর বুধবার , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বিশ্ব পরিবেশ দিবসে ‘পরিবেশ সমাচার’ কর্মসূচি অনুষ্ঠিত - Lakshmipur24

বিশ্ব পরিবেশ দিবসে ‘পরিবেশ সমাচার’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবসে ‘পরিবেশ সমাচার’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘পরিবেশ সমাচার’ শীর্ষক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে জনসচেতনতা বৃদ্ধি।
অনুষ্ঠানে দেশের পরিবেশগত সংকট, বায়ু ও প্লাস্টিক দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয়, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ এবং পরিবেশ রক্ষায় নাগরিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সবুজ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান এম এ সায়েম মাছুম। তিনি বলেন, “পরিবেশ রক্ষা এখন আর শুধুমাত্র একটি দিবসকেন্দ্রিক বিষয় নয়; এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে সবাইকে পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণ করতে হবে।”
এছাড়া বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শেফালী আক্তার নদী এবং অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য বৃক্ষরোপণ, পরিবেশ শিক্ষা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প নেই। একই সঙ্গে তারা তরুণ সমাজকে পরিবেশ আন্দোলনের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকার বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়; বরং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। একটি সবুজ, পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন, দায়িত্বশীল এবং পরিবেশবান্ধব আচরণে অভ্যস্ত হতে হবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করে সবুজ বাংলাদেশ।

প্রতিবেদক

বাংলাদেশনিউজ আরও সংবাদ

বিশ্ব পরিবেশ দিবসে ‘পরিবেশ সমাচার’ কর্মসূচি অনুষ্ঠিত

ঈদে কেন চামড়ার দাম কমে যায়

‘ওয়ান ট্যাব ওয়ান টিচার’ কর্মসূচিতে সহায়তা করবে গুগল

স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ

বিষাক্ত আগাছা পার্থেনিয়াম, ঝুঁকিতে মানুষ-ফসল-পশু

‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ: আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com