সব কিছু
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় - Lakshmipur24

চন্দ্রগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চন্দ্রগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রবের সঙ্গে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই রোববার মাগরিবের নামাজের পর চন্দ্রগঞ্জ থানা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় চন্দ্রগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন নবাগত ওসি।

থানা পুলিশ ও প্রেসক্লাব সূত্রে জানা গেছে, এসময় উপজেলার সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আলী হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, কোষাধ্যক্ষ জুনায়েদ আহম্মেদ, প্রচার সম্পাদক ফয়সাল আহম্মদ এবং কার্যনির্বাহী সদস্য সাহাদাত হোসেন ফাহিম।

সভায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, ‘সাংবাদিক ও পুলিশের মধ্যে আন্তরিক সম্পর্ক থাকলে সমাজের বিভিন্ন সমস্যা দ্রুত তুলে ধরা এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’

প্রেসক্লাবের সভাপতি আবদুন নুর বলেন, সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের মূল লক্ষ্যই হলো জনস্বার্থ রক্ষা করা। তাই সমাজে অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

সহযোগিতা কামনা করে নবাগত ওসি মো. আবদুর রব বলেন, ‘চন্দ্রগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সহযোগিতা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আবদুল আজিম, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক সহেল মাহমুদ মিলন,সদস্য ফয়েজ আহমেদ ও আইউব খানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় অপরাধ দমনে রাজনৈতিক সদিচ্ছা বাড়াতে রাজনৈতিক নেতাদের এগিয়ে আসতে প্রশাসনের উদ্যোগ নেয়ার দাবি জানান বক্তারা।

প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

লক্ষ্মীপুরে সালিশকে কেন্দ্র করে দাদাকে গুলি করে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী-প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

রামগতিতে বিনামূল্যে কৃষি, শিক্ষা উপকরণ ও চেক বিতরণ 

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ লক্ষ্মীপুরের আয়েশা মহিলা কামিল মাদরাসা

উপকূলীয় অঞ্চলে কোডেকের আমন ধানের বীজ বিতরণ

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com