সব কিছু
লক্ষ্মীপুর , ,
দক্ষিণ আফ্রিকায় ৬ লাখ রান্ড ও ফোন চুরি: রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা - Lakshmipur24

দক্ষিণ আফ্রিকায় ৬ লাখ রান্ড ও ফোন চুরি: রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা

দক্ষিণ আফ্রিকায় ৬ লাখ রান্ড ও ফোন চুরি: রামগঞ্জের প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক বাংলাদেশির বিরুদ্ধে ৬ লাখ রান্ড (স্থানীয় মুদ্রা) ও ৪টি মূল্যবান মোবাইল ফোন চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রবাসীর নাম মো. হাবিবুর রহমান। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাহাদুর মিয়া বাড়ির আক্তারুল জামানের ছেলে।

ভুক্তভোগী ও মামলার বাদী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নজরপুর গ্রামের মো. মাসুম জানান, তিনি এবং হাবিবুর রহমান জোহানেসবার্গের বক্সবার্গ এলাকায় একই কর্মস্থলে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, হাবিবুর রহমান কর্মস্থল থেকে বিপুল পরিমাণ অর্থ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

ঘটনার বিবরণ দিয়ে মাসুম জানান, গত ২ আগস্ট ২০২৬ তারিখে দেশটির স্থানীয় বক্সবার্গ থানায় এই সংক্রান্ত একটি মামলা নথিভুক্ত করা হয় (মামলা নম্বর: ৪৪০/০৮/২০২৬)।

মামলার বাদী মো. মাসুম বলেন, “ঘটনার পর পরই আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাই এবং থানায় লিখিত মামলা দায়ের করি। আমরা আশা করছি পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের চুরি হওয়া অর্থ ও মালামাল উদ্ধার করবে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি আরও জানান, দক্ষিণ আফ্রিকার আইনি প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশন এবং ইন্টারপোলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ঘটনার জের ধরে বাংলাদেশে অভিযুক্তের বিরুদ্ধে নোয়াখালীর সোনাইমুড়ী থানাতেও পৃথক মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, আনা অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. হাবিবুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য বা মতামত জানা সম্ভব হয়নি।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

উপকূলের ডিলারের কাছে নেই পর্যাপ্ত সার, কৃষক ছুটছেন সারের খোঁজে

কমলনগরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে প্রশংসিত প্রবাসী আবু ছায়েদ সুজন

চন্দ্রগঞ্জে সাংবাদিকতার নামে অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদ ব্যবসায়ীদের

মস্কোর ডিজিটাল ফোরামে যাচ্ছেন লক্ষ্মীপুরের উদ্যোক্তা “আইসিটিবাংলা’’ সিইও রবিন

লক্ষ্মীপুর থেকে মস্কোর গ্লোবাল ডিজিটাল ফোরামে যাচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা শামীম

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com