সব কিছু
লক্ষ্মীপুর সোমবার , ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার: লক্ষ্মীপুরে ফুটবল পেলো শতাধিক শিক্ষার্থী - Lakshmipur24

প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার: লক্ষ্মীপুরে ফুটবল পেলো শতাধিক শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার: লক্ষ্মীপুরে ফুটবল পেলো শতাধিক শিক্ষার্থী

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি ইউনিয়নের রতনপুর গ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর মাঝে খেলাধুলার উপহার হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়।  লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পরামর্শে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার’ হিসেবে এই ফুটবল বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আক্তার হোসেন।

ফুটবল বিতরণকালে শ্রমিকদল নেতা আক্তার হোসেন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান সময়ে শিশুদের অতিরিক্ত মোবাইল আসক্তি ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে খেলাধুলার আবহ সৃষ্টি করতে হবে। শিশুরা মাঠে ফিরলে সমাজ অপরাধ মুক্ত হবে। তরুণ ও শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার অংশ হিসেবে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার শিশুদের মাঝেও এই উপহার পৌঁছে দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং উৎসাহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপহার পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী ও পানি  সম্পদমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নিয়মিত খেলাধুলা করার আগ্রহ প্রকাশ করেন।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

জুলাই রেসিস্ট্যান্স আর্ট অ্যাওয়ার্ড পেলেন রামগতির শিবলী

লক্ষ্মীপুরে পাওয়া তিন মর্টার শেল নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের দাফন হলো লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুরে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ধানমন্ডিতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: পানিসম্পদ মন্ত্রী

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com