সব কিছু
লক্ষ্মীপুর বুধবার , ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন - Lakshmipur24

চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন

চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন

ফিতা কেটে ও র‌্যালীর মাধ্যমে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি চন্দ্রগঞ্জ উপ শাখার উদ্যোগে ‘ক্যাশলেস কার্যক্রম’ এর উদ্বোধন করা হয়েছে।‘এক দেশ এক কিউআর’ (Bangla QR) ধারণাকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে ১০ আগস্ট (সোমবার) সকালে চন্দ্রগঞ্জ নিউ মার্কেট প্রাঙ্গণে অস্থায়ী বুথ স্থাপনের মধ্যে দিয়ে ‘ক্যাশলেস কার্যক্রম’ এর উদ্বোধন করা হয়। পরে চন্দ্রগঞ্জ পূবালী ব্যাংক শাখার উদ্যোগে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে ক্যাশলেস চন্দ্রগঞ্জ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে।

পূবালী ব্যাংক পিএলসি চন্দ্রগঞ্জ উপ শাখার মুখ্য কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চৌমুহনী শাখার সহকারী মহাব্যবস্থাপক স্বপ্না দাস চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ নিউমার্কেট  সভাপতি ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ  এবং চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুন নুর।

বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার, আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক ডিজিটাল প্রযুক্তির প্রসারে নিরলসভাবে কাজ করছে। ‘বাংলা কিউআর’ ব্যবস্থার মাধ্যমে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পূবালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন

প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার: লক্ষ্মীপুরে ফুটবল পেলো শতাধিক শিক্ষার্থী

জুলাই রেসিস্ট্যান্স আর্ট অ্যাওয়ার্ড পেলেন রামগতির শিবলী

লক্ষ্মীপুরে পাওয়া তিন মর্টার শেল নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সহোদরের দাফন হলো লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুরে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com