সব কিছু
লক্ষ্মীপুর , ,
মস্কোর ডিজিটাল ফোরামে যাচ্ছেন লক্ষ্মীপুরের উদ্যোক্তা “আইসিটিবাংলা’’ সিইও রবিন

মস্কোর ডিজিটাল ফোরামে যাচ্ছেন লক্ষ্মীপুরের উদ্যোক্তা “আইসিটিবাংলা’’ সিইও রবিন

মস্কোর ডিজিটাল ফোরামে যাচ্ছেন লক্ষ্মীপুরের উদ্যোক্তা “আইসিটিবাংলা’’ সিইও রবিন

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬। আন্তর্জাতিক এ প্রযুক্তি আয়োজনে বাংলাদেশের উদীয়মান এডটেক খাতের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন লক্ষ্মীপুরের সন্তান এবং আইসিটি বাংলা ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজাদুর রহমান রবিন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ফোরামে বিশ্বের প্রায় ১১০টি দেশ থেকে ৭৫০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেবেন। তাঁদের মধ্যে বাংলাদেশের এডটেক প্রতিষ্ঠান আইসিটি বাংলার প্রতিনিধিত্ব করবেন রবিন।

তিন দিনের এই আয়োজনে ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, প্রযুক্তিগত অবকাঠামো, শিক্ষাপ্রযুক্তি, স্মার্ট নগর, ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় ৪০টি আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ফোরামের কর্মসূচিতে উচ্চপর্যায়ের অধিবেশন, ব্যবসায়িক আলোচনা, শিক্ষামূলক কর্মশালা, ব্যবহারিক প্রশিক্ষণ, ব্যবসায়িক সংযোগ, প্রযুক্তি প্রদর্শনী এবং আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ থাকবে। এসব কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দেশের প্রযুক্তি উদ্যোক্তা, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে।

গ্লোবাল ডিজিটাল ফোরামটি রাশিয়ার বৃহৎ প্রযুক্তি আয়োজন ‘ডিজিটাল সলিউশনস’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বৃহৎ এই প্রযুক্তি আয়োজনে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উপস্থিত থাকবেন।

এডটেক ও দক্ষতা উন্নয়নে আইসিটি বাংলা

আইসিটি বাংলা একটি প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং ও চাকরির বাজারের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে অনলাইন প্রশিক্ষণ দিয়ে থাকে।

মাজাদুর রহমান রবিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প থেকে ১০ লাখ টাকা অনুদান পেয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ছাড়া অরেঞ্জ কর্নারস বাংলাদেশ থেকে ৫ হাজার মার্কিন ডলারের অনুদানসহ সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে আইসিটি বাংলা। পাশাপাশি প্রতিষ্ঠানটি এক্সেলারেটিং বাংলাদেশ-এর শীর্ষ ৫০ উদ্যোগের একটি হিসেবে নির্বাচিত হয়েছিল।

২০২৬ সালের জানুয়ারিতে দেশের ‘দ্রুত বর্ধনশীল এডটেক প্ল্যাটফর্ম’ হিসেবে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০-এ স্বীকৃতি অর্জনের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক পরিসরে লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা

আইসিটি বাংলার তথ্যমতে, প্রতিষ্ঠানটির কমিউনিটিতে ৪৮টির বেশি দেশের ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী যুক্ত রয়েছেন। মস্কোর গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের এডটেক, ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং তরুণদের প্রযুক্তিনির্ভর সম্ভাবনার বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুরের সন্তান মাজাদুর রহমান রবিনের এই আন্তর্জাতিক অংশগ্রহণ স্থানীয় তরুণদের প্রযুক্তি ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও অনুপ্রেরণা তৈরি করবে বলে মনে করছেন আইসিটি বাংলা সংশ্লিষ্টরা।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর থেকে মস্কোর গ্লোবাল ডিজিটাল ফোরামে যাচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা শামীম

​লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল

লক্ষ্মীপুরে ৭৮ হাজার শিশুকে হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু

লক্ষ্মীপুরে রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে জখম

নারীঘটিত অপকর্ম-সামাজিক অবক্ষয়ে জড়িত জামায়াত-শিবির: পানিসম্পদমন্ত্রী 

লক্ষ্মীপুরে সিএমএসএমই খাতের আর্থিক সেবা সম্প্রসারণে লিড ব্যাংকের সমন্বয় সভা

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com