নিজস্ব প্রতিবেদক : র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি কল্লোল কুমার দত্তের নেতৃত্তে সোমবার গভীর রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার তালিবপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে গুলি, ককটেল ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ থানার তালিবপুর গ্রামের মো. রেজাউল হকের ছেলে শাহজাহান (৩০) ও একই গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে জুয়েল রানা (২৪)। তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ০৩ টি ককটেল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি কল্লোল কুমার দত্ত অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিস্ফোরক উপাদানাবলী আইনে বেগমগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।



0Share