সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের মেঘনায় দেড় কোটি টাকার পাথর নিয়ে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে অনিশ্চয়তা

লক্ষ্মীপুরের মেঘনায় দেড় কোটি টাকার পাথর নিয়ে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে অনিশ্চয়তা

লক্ষ্মীপুরের মেঘনায় দেড় কোটি টাকার পাথর নিয়ে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে দেড় কোটি টাকার পাথর নিয়ে ডুবে যাওয়া জাহাজ এম ভি আলোর মিছিল (এম ১৩০৮৭) উদ্ধার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত জাহাজটি উদ্ধার করা যায়নি বলে নিশ্চিত করেছেন এসটিসি শিপিং লাইন্স লিমিটেডের মহা-ব্যবস্থাপক (অপারেশন) মো. লোকমান হোসেন।

এর আগে গত ৬ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রামগতির মেঘনা নদীর বয়ারচর এলাকায় দেড় কোটি টাকার পাথর নিয়ে এসটিসি শিপিং লাইন্স লিমিটেডের জাহাজ এম ভি আলোর মিছিল (এম ১৩০৮৭) ডুবে যায়। এঘটনায় পরের দিন  ৭ নভেম্বর মঙ্গলবার রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর-২৫২। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় থানায় জিডি  করার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ৫ নভেম্বর রোববার চট্টগ্রামের পতেঙ্গা থেকে দুই হাজার মে. টন বিদেশি পাথর নিয়ে জাহাজটি নারায়ণগঞ্জের পাগলার উদ্দেশ্যে রওনা দেয়। পথে রামগতির বয়ারচর এলাকায় পৌঁছলে জাহাজটি পাথর নিয়ে ডুবে যায়।অনেক চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। এসময় ভাটায় নদীতে পানি কমে যায়। পর্যাপ্ত পানি না থাকায় পাথরের ওজনে জাহাজের মাঝ অংশ পেটে যায়। এতে ভিতরে পানি ঢুকে পড়ে। যে কারণে জাহাজটি উদ্ধার করা অশ্চিত হয়ে পড়ে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com