সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রিটেনে চার ঘন্টায় ২০ হাজার বজ্রপাত

ব্রিটেনে চার ঘন্টায় ২০ হাজার বজ্রপাত

ব্রিটেনে চার ঘন্টায় ২০ হাজার বজ্রপাত

টেলিগ্রাফ ব্রিটেন: ব্রিটেনের আবহাওয়া অফিসের বরাত দিয়ে বিবিসি এবং অন্যান্য গণমাধ্যম বলছে শনিবার মধ্যরাত থেকে শুরু করে অন্তত ঘণ্টা চারেক ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মুহুর্মুহু বজ্রপাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চার ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০ হাজারের মত বজ্রপাতের ঘটনা ঘটেছে। বিবিসির আবহাওয়া সংবাদের উপস্থাপক টমাস শ্যাফারনাকের শনিবার রাতের বজ্রপাতকে ‘মাদার অব অল থান্ডারস্টর্ম’ অর্থাৎ ভয়ঙ্করতম বজ্রপাত বলে আখ্যায়িত করেছেন। ‘অবিশ্বাস্য! পাগলামি হচ্ছে।’ উত্তর লন্ডনের এক বাসিন্দা বিবিসিকে বলেন, ব্রিটেনে ৪০ বছরের জীবনে বিদ্যুৎ চমকানোর এমন দৃশ্য তিনি দেখেননি।

‘মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছিল। জানালা দিয়ে দেখছিলাম, এত ঘন ঘন বাজ পড়ছিল যে আকাশটা অন্ধকার হতেই পারছিল না।’ দমকল বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃত করে লন্ডনের দৈনিক টেলিগ্রাফ বলছে, বজ্রপাতের ঘটনায় সাহায্য চেয়ে অন্তত ৫০০ টেলিফোন কল পেয়েছেন তারা। লন্ডনের কাছে স্ট্যানস্টেড বিমানবন্দরে বিমানে জ্বালানি তেল ভরার যন্ত্রপাতি বজ্রপাতের আঘাতে বিকল হয়ে যায়। ঐ বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্ন হচ্ছে। অ্যাসেক্স কাউন্টির স্ট্যানওয়ে নামক একটি এলাকায় রবিবার ভোরের দিকে বজ্রপাতে এ.

এই বজ্রপাতের পর মুষলধারে বৃষ্টি হয়েছে বহু জায়গায়। ওয়েলস এবং মধ্য ইংল্যান্ডের কিছু এলাকায় এক ঘণ্টার মধ্যে এক ইঞ্চিরও বেশি বেশি বৃষ্টিপাত হয়। রবি এবং সোমবার আরো বজ্রপাতের পূর্বাভাস দেয়া হচ্ছে। ওয়েলস এবং ইংল্যান্ডের দক্ষিণ এবং মধ্যাঞ্চল এতে আক্রান্ত হতে পারে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি রেল যোগাযোগেও ব্যাঘাত ঘটতে পারে বলে সাবধান করা হচ্ছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com