সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মালয়েশিয়ায় জুমা'র নামাযে মুসল্লিদের ঢল

মালয়েশিয়ায় জুমা’র নামাযে মুসল্লিদের ঢল

মালয়েশিয়ায় জুমা’র নামাযে মুসল্লিদের ঢল

মালয়েশিয়াতে এবার ২৯ রোজা হবার সম্ভাবনাই বেশি। সে হিসেবে আগামী শুক্রবার মালয়েশিয়ায় পবিত্র ঈদুল ফিতর পালন হতে পারে। তাই মালয়েশিয়ায় আজ রমজানের শেষ শুক্রবার ধরে মসজিদ গুলোতে ছিল উপচে পড়া ভিড়। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালেয়শিয়ায় পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। ইসলামী রীতি অনুযায়ী রমজান মাসের শেষ জুমার দিন ‘জুমাতুল বিদা’ হিসেবে পালন করা হয়। প্রতি বছরের মতো শুক্রবার মালয়েশিয়ায় দেশব্যাপী মসজিদে মসজিদে জুমাতুল বিদা আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

জুমার খুতবায় রোজার মাসের ফজিলত, জাকাত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এ উপলক্ষে মসজিদ নেগারাসহ দেশের প্রায় সব মসজিদেই মুসল্লিদের ঢল নামে। আজানের আগে থেকেই মসজিদগুলোয় জড়ো হতে থাকেন মুসল্লিরা। প্রায় প্রত্যেকটি মসজিদেই ভেতরে জায়গা না পেয়ে মসজিদের বাইরের আঙিনায় মুসল্লিরা  নামাজ আদায় করেন। এ সময় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিও ছিল লক্ষ্যনীয় । নামাজের আগে মসজিদে পবিত্র জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা হয়।

বস্তুত জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র রমজানকে বিদায় জানানো হয়। এই দিনের খুতবায় উচ্চারিত হয় ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রামাজান’, যার অর্থ ‘বিদায় বিদায় হে মাহে রমজান’। মসজিদ নেগারা জাতীয় মসজিদসহ দেশের মসজিদগুলোয় বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়েছে।

নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করেন সবাই। এসময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

 

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com