সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাফ ফুটবল দিয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার পরীক্ষা

সাফ ফুটবল দিয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার পরীক্ষা

সাফ ফুটবল দিয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার পরীক্ষা

সাফ ফুটবলের দিকে বরাবরই নজর থাকে অনেক বেশি।প্রিয় লাল সবুজ দলের হাতে ট্রফিটা দেখার আকাংখা এ টুর্নামেন্টের জন্মলগ্ন থেকেই। এবার একটু বাড়তি নজর থাকবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে।কেননা আসন্ন সাইথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর টেলিভিশন সম্প্রচার যাত্রা শুরু করবে। এ টুর্নামেন্টের মাধ্যমে টিভির লাইভ পরীক্ষা হবে।আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে অন্তত ২০টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন পরীক্ষা হবে বলে জানিয়েছে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিডেট (বিসিএসসিএল)।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রডাকশানের দায়িত্বে আছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। মূলত তাদের কাছ থেকেই বিসিএসসিএল ফিড নিয়ে তা বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়া হবে।এর মাধ্যমেই পরীক্ষা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর সম্প্রচার কাজের, এমনটাই সাংবাদিকদের জানিয়েছেন সরকারি কোম্পানি বিসিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

ইতিমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম অনেকটাই এগিয়ে গেছে বলে জানান তিনি।তবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্প সংশ্লিষ্টরা এখন পর্যন্ত এমন পরীক্ষার বিপক্ষে। তারা বলছেন, স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেস এখনো তাদেরকে স্যাটেলাইট বুঝিয়ে দেয়নি।এখনো একটি পরীক্ষা বাকি আছে। আর সেটি হওয়ার পরেই এ মাসের শেষ দিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্পকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান, সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

আর তখন প্রকল্প থেকেও বিসিএসসিএলকেও এটি বুঝিয়ে দেওয়া হবে।এ কারণে আমাদের কারণে যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট ১- এর যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে থ্যালাস এর দায় দায়িত্ব নেবে না।

আর এখানে একটু হলেও ঝুঁকি রয়েছে, বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।তবে বিসিএসসিএল বলছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ঠিকঠাক মহাকাশে পৌঁছে গেছে এবং ঠিকঠাক পারফর্ম করছে। সুতরাং কোনো সমস্যা হওয়ার প্রশ্নই আসে না, বরং সাফ চ্যাম্পিয়নশিপের মতো একটি বড় উপলক্ষকে কেন্দ্র করে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যবহার সার্ক অঞ্চলে একটি বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ।শাহজাহান মাহমুদ জানান, পুরো কার্যক্রমে আমাদের সঙ্গে থ্যালাস থাকবে।

সুতরাং সমস্যার কোনো সুযোগ নেই। সাফের সম্প্রচারের জন্য এটিই একমাত্র মাধ্যম নয়। মূলত চ্যানেল নাইন তাদের মতো করে সম্প্রচার করবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দিয়ে কিছু পরীক্ষা করা হবে।

এর আগে গত ১১ মে যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভাল থেকে দেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ হয়।

সব মিলে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে খরচ হয়েছে দুই হাজার ৭৬৫ কোটি টাকা।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com