সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১ অক্টোবর থেকে নিজের ফোন নম্বর ঠিক রেখে কোম্পানী বদল করা যাবে

১ অক্টোবর থেকে নিজের ফোন নম্বর ঠিক রেখে কোম্পানী বদল করা যাবে

১ অক্টোবর থেকে নিজের ফোন নম্বর ঠিক রেখে কোম্পানী বদল করা যাবে

নিজস্ব প্রতিনিধি: নির্দেশনা ও নেটওয়ার্ক জটিলতা কাটিয়ে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। তবে অপারেটর বদলে গ্রাহকদের ৩০ টাকার বদলে গুণতে হবে ৫০ টাকা। এমএনপি সেবার লাইসেন্স পাওয়া ইনফোজিলিয়ন বিডি-টেলিটেকের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন  বলেন, “আগামী ১ অক্টোবর থেকে এমএনপি সেবা দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১ অক্টোবর রাত থেকেই এ সিস্টেমটি শুরু হবে।

ওইদিন বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে ঘোষণার মাধ্যমে এ সেবা শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, “সব অপারেটরদের সাথেই এমএনপি দিতে নেটওয়ার্ক পরিপূর্ণ প্রস্তুত।”

গত নভেম্বরে এমএনপি সেবার লাইসেন্স পায় বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক।

এমএনপি সেবা নিতে ৩০ টাকা ফি নির্ধারিত করা হলেও তা পরিবর্তন করে ৫০ টাকা করা হয়েছে জানিয়ে মাবরুর বলেন, যে অপারেটরে গ্রাহক যেতে চায় সে অপারেটরকে ফি দিয়ে আবেদন করবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।
প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ জুলফিকার বলেন, যেহেতু গ্রাহকের অপারেটর বদল হচ্ছে এবং তার তথ্য নতুন একটি অপারেটরে যাচ্ছে, তাই গ্রাহককে এমএনপির সিম উত্তোলন করতে হবে। যে অপারেটরে যেতে চান সেই গ্রাহকসেবা কেন্দ্রে গিয়ে ফি দিয়ে সিম নিয়ে আসতে হবে। সিম পেতে একজন গ্রাহকের সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগবে এবং এরপর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সেটি সক্রিয় হবে।
এমএনপি সেবা অগাস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও নির্দেশনা ও নেটওয়ার্ক জটিলতার কারণে দুই মাস পিছিয়ে যায়।

নম্বর পরিবর্তনের ঝক্কিতে যেতে চান না বলে সেবায় সন্তুষ্ট না হওয়ার পরও অনেকে এতদিন অপারেটর বদলাতে পারেননি। এমএনপি চালু হলে তারা নম্বর ঠিক রেখেই অন্য অপারেটরে যাওয়ার সুযোগ পাবেন।

এতে অপারেটররাও তাদের সেবার মান উন্নত করতে চেষ্টা চালাবে বলে সরকার আশা করছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com