সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
অং সান সু চির কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল হচ্ছে

অং সান সু চির কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল হচ্ছে

অং সান সু চির কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল হচ্ছে

কানাডার পার্লামেন্টে মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে।

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ ঠেকাতে ব্যর্থ হবার প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নিলো কানাডার পার্লামেন্ট।

মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে মিজ সু চির ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৯৯১ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার জিতে ছিলেন।

গত মাসে প্রকাশিত এক জাতিসংঘ প্রতিবেদনে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির শীর্ষ ছয়জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এবং বিচার হওয়া দরকার।

গত এক বছরে অন্তত সাত লক্ষ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন
Image captionগত এক বছরে অন্তত সাত লক্ষ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন

নির্যাতনের শিকার হয়ে গত এক বছরে দেশ ছেড়ে অন্তত সাত লক্ষ মানুষ পার্শ্ববর্তী বাংলাদেশে পালিয়ে গেছে।

মিজ সুচিকে কানাডাতে যে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছে, সেটি বাতিলে পার্লামেন্ট প্রস্তাব ওঠার আগের দিন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, মিজ সু চিকে নাগরিকত্বের সম্মান জানানোর প্রয়োজন আর আছে কি না, তা পুনর্বিবেচনা করা হচ্ছে।

তবে নাগরিকত্ব বাতিলের পরবর্তী পদক্ষেপসমূহ কি হবে সে নিয়ে তাৎক্ষনিকভাবে কিছু জানানো হয়নি।

যদিও, এ পদক্ষেপের কারণে লক্ষ লক্ষ রোহিঙ্গা মানুষের দুর্দশা লাঘব হবে না বলে মিঃ ট্রুডো উল্লেখ করেছেন।

কানাডাতে এ পর্যন্ত মাত্র ছয়জন মানুষকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছে। ফলে এটি অত্যন্ত বিরল এক সম্মান ছিল মিজ সু চির জন্য।

এর আগে অক্সফোর্ডসহ ব্রিটেনের কয়েকটি শহর তাকে দেয়া সম্মান প্রত্যাহার করে নিয়েছে।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com