সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দক্ষিণাঞ্চল এখন আর অবহেলিত নেই : প্রধানমন্ত্রী

দক্ষিণাঞ্চল এখন আর অবহেলিত নেই : প্রধানমন্ত্রী

দক্ষিণাঞ্চল এখন আর অবহেলিত নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের দক্ষিণাঞ্চল এখন আর অবহেলিত নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অনুন্নত এই এলাকার উন্নয়নে ব্যাপক কাজ শুরু করে। ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে এই এলাকার যোগযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে তার সরকার। বরিশালের একটি প্রত্যন্ত চরাঞ্চলে দেশের দ্বিতীয় পারমানবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে সরকারি পরিকল্পনার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেল সাড়ে ৪টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষিণের উপকূলবর্তী লবনাক্ত জমিতে চাষাবাদের জন্য লবন সহিষ্ণু জাতের ধান বীজ আবিস্কার করা হয়েছে। জলাবদ্ধ জমিতে ধাপের উপর সবজি চাষ করা হচ্ছে। উন্নয়নের সুফল দেশের মানুষ পাচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় শষ্য ভান্ডার হিসেবে বরিশালের সুনাম ফিরিয়ে আনার কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি বিভাগে একটি করে স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। মেডিকেল কলেজকে নয়, আলাদা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে এবং সেই বিশ্ববিদ্যালয়ের সাথে মেডিকেল কলেজগুলো এফিলিয়েটেড থাকবে বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে হাসপাতালগুলোর শষ্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অবকাঠামো সুবিধা থাকার পরও শুধুমাত্র ডাক্তার-নার্স না থাকার কারণে জনগণ সরকারের প্রদেয় প্রকৃত স্বাস্থ্য সেবা পাচ্ছেন না বলে আক্ষেপ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ছাড়াও গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক।

 

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com