সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা

বিবিসি: বাংলাদেশে আইন হওয়ার তিন দিনের মাথায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) এ খবর দিয়েছে বিবিসি বাংলা। বুধবার পল্টন থানায় ওই মামলাটি করা হয়, যেখানে ফেসবুক ব্যবহার করে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

আজ একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সিআইডি।

‘নিজেরা প্রশ্ন তৈরি করে বিক্রি করতো’

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলছেন, ”এই চক্রের প্রধান কাউসার গাজীকে গ্রেপ্তারের পর পুরো চক্রটির বিষয়ে আমরা জানতে পারি।”

“তারা জিজ্ঞাসাবাদে বলছে, যেহেতু তারা প্রশ্ন ফাঁস করতে পারছে না, তাই নিজেদের মতো প্রশ্ন তৈরি করে বিক্রি করতো।” জানান তিনি।

বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে “একশভাগ গ্যারান্টি” দিয়ে তারা শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করতো বলে মি. ইসলাম জানান।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপসহ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপসহ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি।

মোবাইল ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে তারা টাকার লেনদেন করতো।

অনেকদিন ধরেই তারা এই প্রতারণার সঙ্গে জড়িত বলে পুলিশ বলছে। সর্বশেষ তারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বিক্রির কথা বলে প্রতারণা করছিল, বলছেন মি. ইসলাম।

তিনি বলছেন, গত কয়েক বছরের সাজেশন্স, প্রশ্নপত্র একত্র করে তারা ভুয়া প্রশ্নপত্র তৈরি করতো। ফেসবুক অ্যাকাউন্টে প্রচারণা চালিয়ে এসব প্রশ্নপত্র তারা বিক্রি করতো।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল, বিকাশ রেজিস্টার, ল্যাপটপ আটক করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে।

বিভিন্ন পক্ষের আপত্তি, উদ্বেগ ও মতামত উপেক্ষা করে গত ১৯ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা বিল অনুমোদন করে বাংলাদেশের পার্লামেন্ট।

গত ৮ অক্টোবর রাষ্ট্রপতির প্রেস সচিব জানিয়েছেন যে, বিলটিতে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছে। অর্থাৎ বিলটি আইনে পরিণত হয়েছে।

এরপর এই আইনে এই প্রথম কোন মামলা হলো।

সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে সরকার বলছে, মিথ্যা তথ্য না দিলে সাংবাদিকদের উদ্বেগের কিছু নেই।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

দেশীয় মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানির পরিকল্পনা: লক্ষ্মীপুরে প্রতিমন্ত্রী টুকু

ঋণখেলাপিরা টিকে যায়, ছোট অপরাধে কঠোর শাস্তি: লক্ষ্মীপুরে ড. রেজাউল করিম

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ; লক্ষ্মীপুরে একই পরিবারের ৩জনসহ নিহত ৪

নির্বাচনের পূর্বে ভেদাভেদ ছিল এখন সবাই মিলে কাজ করতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা 

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com